আপনি কি যেকোনো সরকারি বেসরকারি চাকরিতে নৈমিত্তিক ছুটির আবেদনপত্র দেখতে চাচ্ছেন?? তাহলে আপনি একদম সঠিক পোস্টে এসেছেন এই পোস্টে শেয়ার করব নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম এখানে সহকারী শিক্ষকের জন্য প্রধান শিক্ষকের জন্য ছুটির আবেদন পত্র শেয়ার করব।

যারা নৈমিত্তিক ছুটি পেতে চাচ্ছেন তারা এই পোষ্টের সম্পূর্ণ দেখুন এই পোস্টটি থেকে নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক সহকারী শিক্ষকের প্রধান শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন পত্র।
সরকারি বেসরকারি চাকরিতে নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম দেখুন
আপনি কি সরকারি কিংবা বেসরকারি চাকরিতে নৈমিতিক ছুটি পেতে চাচ্ছেন? নৈমিত্তিক ছুটি বলতে কী বোঝায়?? নৈমিত্তিক ছুটি বলতে বোঝায় স্বল্পমেয়াদি ছুটি যা কর্মচারীদের কে দেওয়া হয়। যেহেতু এই ছুটি অনুমোদিত তাই এই ছুটি দেওয়ার পরে বেতন থেকে কোনরকম টাকা কাটা হয় না।
আরো পড়ুন: সোনার দাম কি কমার সম্ভাবনা আছে? জানুন আসল সত্য
এই ছুটি দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের বেসরকারি কর্মচারীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের। পারিবারিক কোনো কারণে কিংবা অসুস্থতার কারণে নৈমিত্তিক ছুটি পেতে নিচে দেখুন নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম দেওয়া রয়েছে।
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
- নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখা শুরুতেই তারিখ উল্লেখ করতে হবে কত তারিখে এই আবেদন পত্রটি তৈরি করছেন সেই তারিখ উল্লেখ করুন।
- তারপর বরাবর লিখতে হবে যেভাবে আমরা আবেদন পত্র তৈরি করি ঠিক একই ভাবে তৈরি করতে হবে।
- বরাবর লেখার পরে কার কাছে এই আবেদন পত্রটি আপনি লিখছেন তাকে উল্লেখ করুন।
- তারপর প্রতিষ্ঠানের নাম লিখুন যদি কোন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের নাম লিখুন।
- তারপর নিজের জেলার নাম লিখুন।
- এবার বিষয় উল্লেখ করতে হবে। কোন বিষয়ে আজকের এই আবেদন পত্রটি লিখছেন সেই বিষয়ে উল্লেখ করুন।
- মহোদয় জনাব কিংবা স্যার লিখে আবেদনপত্র শুরু করুন।
- এইবার আবেদন পত্র এ শুরুতে লিখতে হবে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, তারপরে আপনার নাম দিয়ে আপনার কতদিন ছুটি প্রয়োজন সে বিষয়টি উল্লেখ করুন এবং তার সাথে আরো উল্লেখ করুন যে আপনি কেন ছুটি চাচ্ছেন ছুটি চাওয়ার পিছে কারণ কি।
- তারপরে অতএব প্রার্থিত এতদিন নৈমিত্তিক ছুটি মঞ্জুরপূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করলে আপনার নিকট চির কৃতজ্ঞ হয়ে থাকব। এটি উল্লেখ করুন।
- বিনীত নিবেদক অথবা আপনার একান্ত অনুগত লিখতে হবে।
- তারপরে আপনার নাম লিখুন এবং আপনার পেশা উল্লেখ করুন।
তাহলেই হয়ে যাবে একটি নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র। আবেদন পত্র লেখা খুবই সহজ। নৈমিত্তিক আবেদন পত্রটি শুধুমাত্র একটু ভাষার ভিন্নতা রয়েছে কিন্তু আপনারা যদি ওপরের এই নিয়মটি দেখে নিন তাহলে আশা করছি প্রত্যেকেই নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র তৈরি করতে পারবেন। এবার চলুন দেখে আসি নৈমিত্তিক ছুটির আবেদন পত্র ।
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র
ওপরে আমরা নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেয়ার করেছি যদি আপনি আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বুঝতে পেরে থাকেন তাহলে আসুন আমরা দেখে নেই এটি নমুনা পত্র। নমুনা পত্র দেখলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র লিখতে হয় অথবা সরাসরি নিচের এই নৈমিত্তিক পত্রটি ব্যবহার করতে পারবেন।
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র
তারিখ: ২৩ আগষ্ট ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
আদর্শ হাই স্কুল নাটোর
বিষয়: নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
মহোদয়
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি রোজিনা বেগম আদর্শ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমি এই স্কুলের বিগত পাঁচ বছর থেকে কর্মরত আছি। পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে পরিবারের সাথে বিশেষ কাজে আগামী ২৫ আগস্ট ২০২৫ হতে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দশ দিন নৈমিত্তিক ছুটি সহ কর্মস্থল ত্যাগের প্রয়োজন অনুভব করছি।
অতএব প্রার্থিত দশ দিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর পূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি পেলে আপনার নিকট চির কৃতজ্ঞ হয়ে থাকব।
বিনীত নিবেদক
রোজিনা বেগম
ইংরেজি শিক্ষক
আরো পড়ুন: xelmet xr 500 এর কাজ কি এবং খাওয়ার নিয়ম, উপকারিতা, কখন খেতে হবে
প্রিয় পাঠক যদি আপনি নৈমিত্তিক ছুটি পেতে চান তাহলে এভাবে আবেদন পত্র তৈরি করুন আর নৈমিত্তিক ছুটি নিলে বেতন থেকে কোন টাকা কাটবে না যার ফলে আপনারা নিঃসন্দেহে নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র তৈরি করতে পারেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। এবার চলুন দেখে আসি সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন।
সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন
আপনি কি সহকারী শিক্ষক হিসেবে কোন প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন?? এখন সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটি প্রার্থনা করছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহকারী শিক্ষক নৈমিতিক ছুটির জন্য আবেদন পত্র লিখলে দ্রুত ছুটি লাভ করবেন। নিচে দেখুন সহকারী শিক্ষকদের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র লেখার নমুনা পত্র দেওয়া রয়েছে।
সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
আদর্শ হাই স্কুল বরিশাল
বিষয়: নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
মহোদয়
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি সালার সুলতান আহমেদ আদর্শ হাই স্কুলে সহকারী শিক্ষক। আমি এই স্কুলে বিগত ২ বছর থেকে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। পরিবারে একটু ঝামেলার কারণে আমি আগামী ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটির আবেদন করছি।
অতএব প্রার্থিত ৩ দিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর পূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি পেলে আপনার নিকট চির কৃতজ্ঞ হয়ে থাকব।
বিনীত নিবেদক
সালার সুলতান আহমেদ
সহকারী শিক্ষক
প্রিয় পাঠক আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যারা সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন তারা কিভাবে নৈমিতিক ছুটির জন্য আবেদন পত্র তৈরি করবেন। এই আবেদন পত্রটি চাইলে সরাসরি কপি করে আপনার নাম এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন এই আবেদন পত্রটি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখা হয়েছে। এবার চলুন দেখে আসি প্রধান শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন।
প্রধান শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন
আপনি কি প্রধান শিক্ষক হিসেবে কোন স্কুলে কিংবা কোন কলেজে কর্মরত অবস্থায় রয়েছেন?? সমস্যা অসুস্থতা কিংবা বিপদ আপদ আমাদের জীবনের থেকেই থাকে। পারিবারিক সমস্যা কিংবা অসুস্থ থাকাকালীন সময়ে কাজ করা একটু কষ্টকর হয়ে ওঠে।
আরো পড়ুন: বাংলাদেশে স্বর্ণ ও চান্দি রুপার ভরি কত ২০২৫
এই সময় প্রতিষ্ঠানে যাওয়া কথা বলা কাজ করা সত্যি কষ্টকর তাই এই সময় নৈমিত্তিক ছুটি নিয়ে বাসায় বিশ্রাম করুন। আর প্রধান শিক্ষক হলে দায়িত্ব অনেক বেশি থাকে। এই সময় কিভাবে একটি আবেদনপত্র তৈরি করে নৈমিত্তিক ছুটি লাভও করবেন আসুন আমরা দেখে নিই।
প্রধান শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন
- তারিখ: ২ এপ্রিল ২০২৫
- বরাবর
- প্রধান অধ্যক্ষ
- শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ
- বিষয়: নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
- মহোদয়
- যথাবিহিত সম্মানীত, বিনীত নিবেদন এই যে, আমি শোহান আহমেদ শুভ শাহিন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক। আমি এই ইস্কুলে বিগত ১৫ বছর থেকে কর্মরত রয়েছি। আমি নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সজ্ঞানী। কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে আমি অসুস্থ থাকার কারণে আগামী ৩ এপ্রিল ২০২৫ হতে ০৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৫ দিন নৈমিত্তিক ছুটি সহ কর্মস্থল ত্যাগের প্রয়োজন অনুভব করছি।
- অতএব প্রার্থিত ৫ দিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর পূর্বক কর্মস্থল ত্যাগের অনুমতি পেলে আপনার নিকট কৃতজ্ঞ হয়ে থাকব।
- বিনীত নিবেদক
- শোহান আহমেদ শুভ
- প্রধান শিক্ষক
প্রিয় পাঠক আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে প্রধান শিক্ষকের নৈমিতিক ছুটির আবেদন পত্র তৈরি করতে হয়। প্রধান শিক্ষক হলে ঘাড়ে দায়িত্ব অনেক বেশি। দায়িত্বকে কোনভাবে এড়িয়ে যাওয়া যাবে না কিন্তু অসুস্থ থাকাকালীন সময়ে এর দায়িত্ব বহন করা সম্ভব না। ছুটি নিয়ে ব্যস্ত বিশ্রাম করুন।
আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র তৈরি করতে হয়। আজকের এই আর্টিকেলে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র লেখার সকল নিয়ম শেয়ার করলাম।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই পোস্টে আলোচনা করলাম সরকারি বেসরকারি চাকরিতে নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম , সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন এবং প্রধান শিক্ষকের নৈবিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম। নৈমিত্তিক ছুটি বলতে বোঝায় যে ছুটির পরে বেতন থেকে কোন রকম টাকা কাটা হয় না।
আর নৈমিত্তিক ছুটি প্রতিটি চাকরিতে অনুমোদিত তাই অসুস্থ থাকাকালীন সময়ে কিংবা পারিবারিক সমস্যার কারণে আপনারা অবশ্যই নৈমিত্তিক ছুটি নিতে পারবেন কিন্তু নৈমিত্তিক ছুটি নেওয়ার আগে একটি আবেদন পত্র লিখতে হবে সেই আবেদন পত্রটি উপরে দেওয়া হলো আপনারা উপরের আবেদন পত্রটি দেখে যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্ম প্রতিষ্ঠান থেকে নৈমিত্তিক ছুটি লাভ করতে পারবেন।