নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র
| |

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র লিখুন ২০২৬

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম খুজছেন?? সাথে ফেল করলে দরখাস্ত লেখার নিয়ম কি?? পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম কি সেই সকল বিষয় নিয়ে আজকের এই প্রশ্নের আমরা বিস্তারিত আলোচনা করব।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র

আসুন আমরা তাড়াতাড়ি দেখে নিই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন, দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন, ফেল করে দরখাস্ত লেখার নিয়ম এবং পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়মাবলী গুলো কি কি।

নির্বাচনী পরীক্ষা কি?

অনেকে হয়তো জানেন না যে নির্বাচনী পরীক্ষা আবার কি?? নির্বাচনী পরীক্ষা বলতে বোঝায় চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের কে যাচাই করার জন্য যে পরীক্ষা নেয়া হয় তাকে বলা হয় নির্বাচনী পরীক্ষা। স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক কিংবা চূড়ান্ত একটি পরীক্ষা হয়। চূড়ান্ত পরীক্ষায় শিক্ষার্থীরা যে ফলাফল অর্জন করবে তার ওপর ভিত্তি করেই তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে।

আরো দেখুন: অসুস্থতার জন্য অনুপস্থিতির আবেদন পত্র তৈরি নিয়ম

এইজন্য শিক্ষার্থীদের কে চূড়ান্ত কিংবা বার্ষিক পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে তাই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের কে প্রথমে একটি নির্বাচনী পরীক্ষা দিতে হয় যেখানে শিক্ষার্থীদের কে যাচাই করা হয় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত রয়েছে। নির্বাচনী পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীরা বুঝতে পারে শিক্ষার্থীদের কোথায় কোথায় প্রবলেম কোন কোন সাবজেক্টে তারা দুর্বল তারপর সেই সাবজেক্ট ভালোভাবে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফলাফল অর্জন করে।

অতএব নির্বাচনী পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা আলাদা বার্ষিক পরীক্ষা হচ্ছে বছর শেষে যে ফাইনাল পরীক্ষা হয় আর নির্বাচনে পরীক্ষা হচ্ছে বার্ষিক পরীক্ষার আগের যাচাই মূলক পরীক্ষা।

নির্বাচনী পরীক্ষায় পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন করা হয় এবং এই পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ করা খুবই জরুরী। অনেক স্কুলে আবার নির্বাচনের পরীক্ষার ফলাফল এবং বার্ষিক পরীক্ষার ফলাফল একসাথে কাউন্ট করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার ভয় দূর করার জন্য নির্বাচনের পরীক্ষা নেওয়া খুবই জরুরী এতে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহিত হয়ে ওঠে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারা বুঝতে পারে তাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে কোন কোন সাবজেক্টে তারা দুর্বল।

নির্বাচনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভুল এবং দুর্বলতার জায়গা খুঁজে পাই। ফলে পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দেয় এবং বার্ষিক পরীক্ষার জন্য আরো ভালো প্রিপারেশন নিতে পারে।। আশা করি সকলে বুঝতে পেরেছেন নির্বাচনী পরীক্ষা কি এবার চলুন দেখে আসেন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম খুজছেন?? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করব আবেদনপত্র নিয়ে। কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয়???

আরো জানুন: জন্মদিনের কেক বানানোর রেসিপি | ১০ মিনিটে বাসায় তৈরি কেক

একটি আবেদন পত্র কিংবা দরখাস্তপত্র তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যদি একবার এই আবেদন পত্র তৈরি করা শিখে নেন তাহলে পরবর্তীতে আর কখনো আপনাদেরকে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে গুগলের সার্চ করতে হবে না।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম

  • একটি আবেদনপত্র তৈরি করার পূর্বে আপনাকে তারিখ উল্লেখ করতে হবে।
  • তারিখ উল্লেখ করার পরে বরাবর লিখুন।
  • তারপরে মাননীয় প্রধান শিক্ষক কিংবা প্রধান অধ্যক্ষ উল্লেখ করুন।
  • তারপরে বিদ্যালয় এর নাম কিংবা কলেজের নাম উল্লেখ করুন।
  • বিদ্যালয় এর ঠিকানা উল্লেখ করুন কোন জেলায় কোথায় অবস্থিত।
  • তারপর বিষয় উল্লেখ করুন। যেমন বিষয় হচ্ছে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি প্রার্থনা পত্র।
  • তারপরে মহোদয় কিংবা মহোদয়া উল্লেখ করে আবেদনপত্র শুরু করতে হবে।
  • তারপরে সুন্দর ভাবে মার্জিত ভাষা ব্যবহার করে আবেদন পত্রটি লিখা শুরু করবেন। আবেদনপত্রের শুরুতে অবশ্যই লিখতে হবে সবিনয় বিনীত নিবেদন এই যে, তারপরে আপনার নাম আপনার ক্লাস সবকিছু উল্লেখ করতে হবে।
  • নিচে উল্লেখ করবেন অতএব মহোদয় নিকট বিনীত প্রার্থনা এই যে আমাকে,,,,,,,,,,,( উক্ত বিষয়) দিয়ে বাধিত করুন।
  • আর আবেদন পত্রটি অবশ্যই একটি পেজের মধ্যে সম্পন্ন করতে হবে চেষ্টা করবেন একটি পেজের মধ্যেই সম্পন্ন করার এক পেজ লিখার পরে অপর পেজে কিন্তু যাওয়া যাবে না।
  • সব সময় আবেদনপত্র এপ্লিকেশন ফর্ম একটি পেজের মধ্যে কমপ্লিট করবেন। এখানে পেজের কথা বলা হচ্ছে পৃষ্ঠার কথা নয়। পৃষ্ঠা বলতে একটি পেজ তার অপর পেজ মিলিয়ে একটি যে পেপার তৈরি হয় একে বলা হয় পৃষ্ঠা।
  • আর পেজ বলতে বোঝায় একটি পৃষ্ঠার শুধুমাত্র একটি পাতা যেখানে একবার লিখতে পারবেন এটা উল্টিয়ে কিংবা অপরপেজে আপনি লিখতে পারবেন না।
  • তাই অবশ্যই এপ্লিকেশন লেখার সময় সাবধানতা এর সাথে লিখবেন যেন অতিরিক্ত বড় না হয়ে যায় একটি পেজের মধ্যে যেন খুব সুন্দর ভাবে লেখা হয়।
  • আর হাতে লেখা অবশ্য সুন্দর করতে হবে হাতে লেখা সুন্দর না হলে কিন্তু এতে আপনি ভালো ইনপ্রেশন তৈরি করতে পারবেন না।
  • আবেদন পত্রের শেষে নিচে , বাম সাইডের নিচে এক কর্নারে বিনীত নিবেদক লিখুন। তারপরে একটি কমা দিতে হবে।
  • তারপরে আপনার নাম লিখুন।
  • আপনার রোল নম্বর শ্রেণী শাখা বিদ্যালয়ের নাম সবকিছু উল্লেখ করুন।

শুধুমাত্র এই কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করলে আশা করছি আপনার আবেদন পত্রটি একদম পারফেক্ট হবে। আবেদনপত্র তৈরি করা কিন্তু খুব কঠিন কোন বিষয় নয় একবার চেষ্টা করলেই আপনারা সকলেই তৈরি করতে পারবেন।

আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আবেদনপত্র তৈরি করার নিয়ম সম্পর্কে এবার চলুন আমরা সরাসরি একটি আবেদন পত্রের নমুনা পত্র দেখে আসি আপনারা চাইলে সরাসরি এই আবেদন পত্রটি কপি করে ব্যবহার করতে পারবেন অথবা হুবহু একইভাবে খাতায় উপস্থাপন করতে পারবেন।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র

তারিখ: ৬/৮/২০২৫

বরাবর

মাননীয় প্রধান শিক্ষক

খুলনা কাজীহাটা প্রাথমিক বিদ্যালয়

খুলনা

বিষয়: নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র।

মহোদয়

সবিনয়ে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার রোল নম্বর এক। আমার জন্য পঞ্চম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই জরুরী এই পরীক্ষার মাধ্যমে আমি আমার পাঠ্য প্রস্তুতির যাচাই করতে পারব এবং চূড়ান্ত পরীক্ষার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারব।

আমি আমার সাধ্যমত নিয়মিত পড়াশুনা করেছি এবং চেষ্টা করেছি শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করার এবং তাদেরকে যথাযথ সম্মান করার। পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিলে আমি উপকৃত হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে আমাকে আসন্ন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ এর অনুমতি প্রদান করে বাধিত করুন। এবং আমার সোনালী ভবিষ্যতের জন্য দোয়া করুন।

আপনার একান্ত অনুগত শিক্ষার্থী,

আরিফা তাবাস্তুম শ্রেয়া

রোল: ০১

ক্লাস: পঞ্চম

শাখা: ক

প্রিয় পাঠক আশা করি সকলে বুঝতে পেরেছেন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে এবং একটি আবেদন পত্র নমুনা পত্র উপরে দেয়াই হলো আপনারা চাইলে উপরের এই আবেদন পত্রটি আপনাদের নাম শ্রেণীর রোল সবকিছু পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।

আরো জানুন: দাদ হলে কি খাওয়া নিষেধ এবং দাউদের সবচেয়ে ভালো মলম

আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে এবার চলুন আমরা দেখে আসি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র।

দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন

আপনি কি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র তৈরি করে কলেজে জমা দিতে চান?? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই পোস্টে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে।

দ্বাদশ শ্রেণীতে বোর্ড পরীক্ষা হয় বোর্ড পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এইচএসসি পাশ করে। যদি আপনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের জন্য আবেদনপত্র তৈরি করেন তাহলে এটি কিন্তু কোন কাজে আসবে না। কারণ সরাসরি বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা নেয়া হয় শিক্ষার্থীদের।

তবে যদি আপনি দ্বাদশ শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় কিংবা মডেল টেস্ট পরীক্ষায় উত্তীনের জন্য আবেদন পত্র তৈরি করেন তাহলে এক্ষেত্রে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ কিছু করতে পারবে। অথবা আপনি যদি একাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীনের জন্য আবেদন পত্র তৈরি করতে চান তাহলে আপনি পারবেন। অনেক শিক্ষার্থীরা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে এমনকি কোন সাবজেক্টে ফেল আসা হয়তো সে ক্ষেত্রে আপনি চাইলে দ্বাদশ শ্রেণীতে উত্তিন্নের জন্য আবেদন পত্র তৈরি করতে পারবেন।

দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন

তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৫

বরাবর

অধ্যক্ষ

রংপুর রানাঘাটা কলেজ

রংপুর

বিষয়: দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র।

মহোদয়,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনস্থ রংপুর রানাঘাটা কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমি প্রতিদিন কলেজে এসে যথাসময়ে উপস্থিত হই এবং আমি আবার যথা সম্ভবত চেষ্টা করি শিক্ষকদের নির্দেশনা মেনে চলার এবং তাদেরকে সম্মান করার। আমার রোল নাম্বার ১৫। আমি প্রতি বছরই ভালো ফলাফল অর্জন করি কিন্তু একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকাল সময়ে আমার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং আমি তীব্র জ্বরে আক্রান্ত ছিলাম।

যার কারণে একাদশ শ্রেণিতে আমার একটি সাবজেক্টে ফেল এসেছে। এই অবস্থায় আমার আমার শারীরিক অবস্থায় অনুমতি আর আমার বিগত বছরের ভালো ফলাফলের উপর ভিত্তি করে আমাকে একাদশ শ্রেণী হতে দাদার শ্রেণীতে উত্তীর্ণ করার  জন্য আপনার সদে বিবেচনা একান্ত ভাবে কামনা করছি।

অতএব মহোদয় এর নিকট বিনীত প্রার্থনা এই যে, আমাকে একাদশ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্রী ,

আরিফা বিনতে আরফা

রোল: ০৬

ক্লাস: একাদশ

আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম সম্পর্কে।  যারা একাদশ হতে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন তারা ওপরের এই আবেদন পত্র দেখুন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম, দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এয়ার টিকিটের মাধ্যমে আপনারা সকলে বুঝতে পেরেছেন নির্বাচনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম সম্পর্কে এবং নমুনা পত্র সম্পর্কে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *