কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয়? ইনশাল্লাহ অর্থ কি

কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয়? ইনশাল্লাহ অর্থ কি? মাশাল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ কি? আজকে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব।

কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয়-ইনশাল্লাহ অর্থ কি

আসুন আমরা দেখি নেই কেউ ইনশাল্লাহ বললে উত্তরে কি বলতে হয়? আবার মাশাল্লাহ অর্থ কি, ইনশাল্লাহ অর্থ কি সাথে আলহামদুলিল্লাহ অর্থ কি??? এগুলো আরবি ভাষা যা আমরা মুসলিমরা কথায় কথায় ব্যবহার করি এখন কখন কোন শব্দটি বলতে হবে দেখে নিন এই পোস্টে।

কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয়

কেউ যখন আপনাকে বলবে ইনশাল্লাহ তখন আপনি কি বলবেন??? যখন কেউ আপনাকে বলবে ইনশাআল্লাহ তখন আপনি বলবেন ইনশাআল্লাহ অথবা আল্লাহ চাইলে হবে কিংবা আল্লাহ কবুল করুন অথবা বলতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ।

আরো জানুন: আলহামদুলিল্লাহ অর্থ কি – আলহামদুলিল্লাহ বলার ফজিলত

আমরা কথায় কথায় এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করি। বিশেষ করে আমরা মুসলিম জাতিরা কথায় কথায় ইনশাআল্লাহ বলি যেমন ভবিষ্যতে কোন কাজ করার সময় আমরা ইনশাআল্লাহ বলি। যেমন আগামীকাল স্কুলে যাব ইনশাআল্লাহ।

মানে এখনো আমরা যাইনি কিংবা বলা যায় এটি সম্পূর্ণ ভবিষ্যতের কথা আগামীকাল আমি স্কুলে যাব এটি ভবিষ্যতের কথা। যাকে আমরা ইংরেজিতে বলি ফিউচার টেন্স। হাদিসে কিংবা আরবিতে অথবা আরবের যখন আমরা ভবিষ্যতের কথা বলি তখন তারা উল্লেখ করে কথায় কথায় ইনশাআল্লাহ যেমন:

  • আমি কালকে তোমাদের বাসায় যাব ইনশাআল্লাহ।
  • আমি কালকে স্কুলে যাব ইনশাআল্লাহ ।
  • কালকে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
  • পরীক্ষাতে আমি ভালো করব ইনশাআল্লাহ।
  • আমরা কাল একসাথে কলেজে যাব ইনশাআল্লাহ।
  • কাল একসাথে ঘুরতে যাব ইনশাআল্লাহ।

এভাবে আমরা ভবিষ্যতের কথাগুলোতে ইনশাআল্লাহ অযোগ্য করতে পারি কিন্তু এভাবে বলা যাবে না যে আমি গতকাল তোমাদের বাসায় গিয়েছিলাম ইনশাআল্লাহ ❌

”যাবো ”করব” হবে ”শুধুমাত্র ভবিষ্যতের কথা উল্লেখ করার জন্য ইনশাআল্লাহ ব্যবহার করা হয়। কিন্তু আপনাকে বলবে কালকে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ কিংবা কালকে তোমার বাসায় যাব ইনশাল্লাহ। তখন আপনি উত্তরে বলতে পারেন শুধুমাত্র ইনশাল্লাহ অথবা ঠিক আছে ইনশাআল্লাহ অথবা আল্লাহ চাইলে হবে।

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হবে। কেউ যখন আপনাকে বলবে ইনশাল্লাহ আমি এটা করব কিংবা আমি ইনশাআল্লাহ কালকে এখনে যাব তাহলে আপনি হেসে বলবেন ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ অর্থ কি

অনেকেই জানতে চান ইনশাআল্লাহ অর্থ কি?? ইনশাল্লাহ এটি হচ্ছে একটি আরবি ভাষা এবং এটি হচ্ছে একটি আরবি সংস্কৃতি যখন আমরা কোথাও যাওয়ার কথা বলে কিংবা কোন ভবিষ্যৎ সংক্রান্ত কথা বলি তখন আমরা সেখানে ইনশাল্লাহ যুক্ত করি। বিশেষ করে আমরা ভালো কথায় ইনশাল্লাহ বলি। খারাপ পথে আমরা বলি না।

অনেকে বলতে পারে কালকে আমি ওকে খুন করবো কিংবা কালকে আমি ওকে ধরে মারবো কালকে আমি ওকে ধরে বকাবকি করব এরকম কথা কিন্তু আমরা কখনো ইনশাল্লাহ বলি না। কিংবা অনেকে বলতে পারে যে আমার সাথে কালকে এমনটা হতে পারে। কিংবা বলতে পারে কালকে আম্মু আমাকে বকা দিবে। এরকম কথা কিন্তু আমরা কখনো ইনশাল্লাহ বলি না।।

আমরা ভালো কথা ইনশাল্লাহ বলি যেমন কালকে আমাদের সাথে ভাল কিছু হতে চলেছে। কালকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। কালকে পরীক্ষার রেজাল্টটা আমি ভালো করব এরকম কথা আমরা ইনশাল্লাহ বলি।

ইনশাল্লাহ অর্থ হচ্ছে ”যদি আল্লাহ ইচ্ছা করেন”কিংবা বলা যায় ”আল্লাহ চাইলে”

ইনশা  অর্থ চাইলে, আর আল্লাহ অর্থ তো আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা। দুইটা শব্দ যখন মিলাই আমরা তখন হয় ইনশাআল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ চাইলে।

যেমন আমরা বলি,

কালকে তোমার সাথে দেখা করতে যাব ইনশাআল্লাহ। এর অর্থ আল্লাহ চাইলে কালকে তোমার সাথে দেখা করতে যাব।

إن شاء الله এ কথাটা শুধু আমরা ভবিষ্যতে হবে কিনা তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে এরকম কথাতে আমরা বলে থাকি। এবার চলুন আমরা দেখে আসি কখন ইনশাআল্লাহ বলা হয়।

কখন ইনশাল্লাহ বলা হয়

ইনশাআল্লাহ বলা হয় ভবিষ্যতের কোন কাজের কথার ক্ষেত্রে। যেমন ভবিষ্যতের কোন কাজ হতে চলেছে বিশেষ করে ভালো কোন কাজ। এমন ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ এ কথাটি ব্যবহার করি।

  • যেমন পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ।
  • কালকে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
  • আমি কাল দেশে আসবো ইনশাল্লাহ।

এরকম ভালো কোন কথা ভবিষ্যতের ব্যাপারে কথা বলে আমরা এরকম ইনশাআল্লাহ কথাটি ব্যবহার করি। আর যদি কেউ আপনাকে বলে ইনশাল্লাহ আমি এটা করব আমি কালকে আসবো কিংবা আমি কোন কিছু করবো তাহলে সে ক্ষেত্রে আপনি তাকে উত্তর হিসেবে বলতে পারেন ইনশাল্লাহ অবশ্যই।

আরো জানুন: গ্রামিনসিমে ১০ টাকায় ২ জীবী নেওয়ার উপায়

কেন ইনশাল্লাহ বলা হয়

অনেকেই জিজ্ঞাসা করেন কেন ইনশাল্লাহ বলা হয়?? ইনশাআল্লাহ বলা কি খুব জরুরী?? ইনশাল্লাহ বলা খুব জরুরী নয় কিন্তু যেহেতু আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি এবং তিনি আমাদের মালিক সেক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কোন কিছুই হয় না।

সেক্ষেত্রে আপনি চাইলে বলতে পারেন যে ইনশাআল্লাহ আমি এটা করব কিংবা আপনি যদি সৃষ্টিকর্তাকে ভরসা করেন সৃষ্টিকর্তার ইচ্ছায় খুশি হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন ইনশাল্লাহ আমি এটা করব কিন্তু আমি ইনশাল্লাহ কালকে আসবো এরকম ভবিষ্যতের কথা বলতে পারেন।

কুরআনে সৃষ্টিকর্তা বলেন”কোন কাজের ব্যাপারে কখনো ইনশাআল্লাহ বলা বাদ দিওনা”

যেহেতু সৃষ্টিকর্তা কুরআনে নিজে বলে দিয়েছে ইনশাআল্লাহ কথাটি বলতে হবে সে ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভবিষ্যৎ সংক্রান্ত ভালো কোন কথাই ইনশাল্লাহ এই শব্দটি উল্লেখ করার।

কারা ইনশাল্লাহ বলে?

বিশেষ করে মুসলমানরা যারা আল্লাহকে মান্য করে যারা আল্লাহকে ভয় করে যারা সৃষ্টিকর্তাকে ভালবাসে তারা ইনশাআল্লাহ বলে।। ভবিষ্যতে ভালো কাজ করো তারা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন সৃষ্টিকর্তা যা ভাল মনে করবেন তাই হবে।

ইনশাল্লাহ এই শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়?

ইনশাআল্লাহ এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় চৌদ্দশ বছর আগে থেকে। ইনশাল্লাহ এই শব্দটি এসেছে কুরআন থেকে আমরা এই শব্দটিকে কুরআন থেকে পেয়েছি এবং এর শব্দের সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আমাদের রাসূল আমাদের নবী এবং সাহাবারা। তারা নিয়মিত এই শব্দটি ব্যবহার করতেন।

আরো জানুন: অসুস্থতার জন্য পরীক্ষাতে অনুপস্থিতির আবেদন পত্র লিখুন

আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হবে

কেউ যদি আপনাকে বলে আলহামদুলিল্লাহ আমার সাথে এটা হয়েছে কিংবা আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল করতে পেরেছি তাহলে আপনি কি বলবেন?? আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হয়?? আলহামদুলিল্লাহ এর জবাবে আপনি বলতে পারেন মাশাল্লাহ কিংবা আল্লাহ আরো বরকত দিন কিংবা ইয়ারহামুকাল্লাহ।

কেউ যখন আপনার সামনে বলবে আলহামদুলিল্লাহ তাহলে আপনি বলতে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ অথবা আল্লাহ আপনাকে আরো বরকত দান করুন, বলতে পারেন ইয়ারহামুকাল্লাহ।

আলহামদুলিল্লাহ এই শব্দটি খুবই শুভ এবং আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সব প্রশংসা শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য তিনি আমাদেরকে না চাইতেই না বলতেই এত সুন্দর জীবন দিয়েছেন। আমাদের বলার আগে তিনি বুঝতে পেরে যান আমাদের কোন জিনিসের প্রয়োজন।

তিনি আমাদের জন্য আমাদের থেকেও বেশি ভাবেন এবং  তিনি আমাদের চাওয়ার থেকেও বেশি ভালো কল্যাণকর জিনিসটি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই মাঝে মাঝে রাগ করি যে আমি আল্লাহর কাছে এটা এতবার চাইলাম তবু কেন আল্লাহ আমাকে দিল না?

এর কারণ হলো সেই জিনিসটা আপনার জন্য কল্যাণকর ছিল না। জিনিসটা যদি কল্যাণকর হতো তাহলে অবশ্যই আপনি পেয়ে যেতেন। সৃষ্টিকর্তা আপনার জন্য আরও বেশি ভালো কিছু রেখে দিয়েছেন এই জন্য সেই জিনিসটা আপনাকে দেননি।

আলহামদুলিল্লাহ এর অর্থ কি

আলহামদুলিল্লাহ এর মানে কি কিংবা আলহামদুলিল্লাহ এর অর্থ কি?? এই কমেন্ট প্রায়ই আমি দেখতে পাই। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে ”সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য”যখন আমাদের সাথে ভালো কিছু হয় যখন আমরা ভালো কিছু অর্জন করতে পারি তখন আমরা বলি আলহামদুলিল্লাহ।

যেমন আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট করতে পেরেছি ,আলহামদুলিল্লাহ আমি দেশে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়েছি। কিংবা অনেকেই বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি তোমার মত একজন জীবনসঙ্গী পেয়েছি।

আরো জানুন: জল দূষণের কারণ এবং প্রতিকারের উপায় সমূহ জানুন

তাদের সাথে যখন ভালো কোন জিনিস ঘটে তখন আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটি উল্লেখ করি। আর যখন আমরা আশা করি যে আমাদের সাথে ভবিষ্যতে ভালো এমন কিছু হতে চলেছে সে ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলি।

আশা করছি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ এই দুইটি শব্দ কখন কোথায় ব্যবহার করতে হবে। এবং যখন কেউ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবে তখন আমরা মাশাল্লাহ বলবো।

আলহামদুলিল্লাহ কেন বলা হয়

আলহামদুলিল্লাহ বলা হয় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। সৃষ্টিকর্তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করার জন্য। সৃষ্টিকর্তা আমাদের এত ভালবাসেন আমাদের মনের আশা পূরণ করেছেন সেই বিষয়ে তাকে শুকরিয়া জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলে থাকি.

যেমন আমি পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি এ বিষয়ে আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলবো।

কেউ মাশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হবে

এবার অনেকে প্রশ্ন করে কেউ মাশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হবে?? যখন কেউ আপনাকে বলবে মাশাল্লাহ তখন আপনি বলবেন জাযাকাল্লাহ খাইরান কিংবা বারাকাল্লাহু ফিক অথবা আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ বললে উত্তরে বলতে পারবেন জাযাকাল্লাহু খাইরান এটি সবচেয়ে উত্তম উত্তর।

জাযাকাল্লাহু খাইরান এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। যখন কেউ আমাদের ভালো কিছু দেখে বলে মাশাআল্লাহ তখন আপনি তাকে বলবেন জাজাকাল্লাহু খাইরান। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিক।

অনেকে আমাদের সাফল্য দেখে কিংবা কারো সুন্দর কিছু দেখে ভালো খবর শুনে কিংবা গাড়ি , বাড়ি ,রেজাল্ট ভালো কোন কাজ কিংবা কোন কিছু তার ভালো লাগে সে বলতে পারে মাশাআল্লাহ এটা খুব সুন্দর কিংবা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে।

তখন আপনি তাকে বলবেন জাযাকাল্লাহু খাইরান। আশা করছি বুঝতে পেরেছেন মাশাআল্লাহ বললে এর উত্তরে কি বলতে হবে আপনাকে। মাশাআল্লাহ ভালো কিছু দেখে বলা হয়। যেমন আপনি যদি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেন সে ক্ষেত্রে আপনার রেজাল্ট শুনে বড়রা বলতে পারে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে।

মাশাআল্লাহ এর অর্থ কি

অনেকেই মাশাআল্লাহ কে মাশাল্লাহ বলেন। কিন্তু এটি সম্পূর্ণ ভুল উচ্চারণ আপনাকে বলতে হবে মাশাআল্লাহ। মাশা এর অর্থ হচ্ছে ইচ্ছা আর আল্লাহ অর্থ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেক্ষেত্রে মাশাআল্লাহ এই শব্দ দুইটি জুড়ে দিলে এর অর্থ দাঁড়াচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে।

আরো জানুন: গ্যাকজিমা মলম এর উপকারিতা জানলে অবাক হবেন

মাশাআল্লাহ এ কথাটি আমরা ভালো কোন কিছু দেখলে বলে থাকি সুন্দর কোন কিছু দেখলে বলে থাকি। যেমন তুমি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার ইচ্ছাতেই খুব সুন্দর। আপনাকে কেউ যদি কোন কথাতে মাশাআল্লাহ বলে তাহলে আপনি তাকে বলবেন জাযাকাল্লাহু খাইরান।

কখন মাশাআল্লাহ বলা হয়?

মাশাআল্লাহ কারো সাফল্য দেখলে, কারোর গাড়ি দেখলে কারোর বাড়ি দেখলে কিংবা কারো রেজাল্ট দেখলে কিংবা যে কোনো ভালো কিছু দিক দেখলে মাশাআল্লাহ বলা হয়।। অর্থাৎ সৃষ্টিকর্তার ইচ্ছাতেই এটি হয়েছে। সৃষ্টিকর্তার প্রশংসা করার জন্য আমরা এমন মাশাআল্লাহ বলে থাকি।

কেন মাশাআল্লাহ বলা হয়

আল্লাহর প্রশংসা করার জন্য আমরা মাশাআল্লাহ বলি, আমাদের জীবনে যা কিছু রয়েছে সেই সব কিছু সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তার দান পেয়ে অবশ্যই তার প্রশংসা করতে হবে। সৃষ্টিকর্তার প্রশংসা করতে হলে আপনাকে বলতে হবে মাশাআল্লাহ।

ফি আমানিল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয়

অনেকে আবার জানতে চান যে ফি আমানিল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয়?? যখন কেউ আপনাকে বলবে ফি আমানিল্লাহ তখন আপনি বলতে পারেন ফিআমানিল্লাহ অথবা জাযাকাল্লাহু খাইরান কিংবা বারাকাল্লাহু ফিক।

কিংবা কেউ আপনাকে ফি আমানিল্লাহ বললে আপনি তার সাথে একই কথা বলতে পারেন ফি আমানিল্লাহ। অথবা কনভারসেশন কে আরও বেশি উন্নত করার জন্য বলতে পারেন বারাকাল্লাহু ফিক কিংবা জাযাকাল্লাহু খাইরান।

ফি আমানিল্লাহ এর অর্থ তাকেও আপনি একই কথা ফিরিয়ে দিচ্ছেন যে সৃষ্টিকর্তার হেফাজতে থাকুন আপনি বা সৃষ্টিকর্তা আপনাকে হেফাজতে রাখুক। অথবা বলতে পারেন বারাকাল্লাহু ফেক সবচেয়ে ভালো উত্তর হচ্ছে তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া ফি আমানিল্লাহ।

ফি আমানিল্লাহ এর অর্থ কি

অনেকেই হয়তো জানেন না ফি আমানিল্লাহ এর অর্থ কি?? যখন আমরা অসুস্থ থাকি কিংবা যখন আমরা কাউকে বিদায় দিই তখন আমরা এই কথাটি বলে থাকি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর হেফাজতে থাকুন।

আল্লাহর হেফাজতে থাকুন, আল্লাহর বরকতে থাকুন, এবং আল্লাহর নিরাপত্তাই থাকুন। কেউ যখন খুব অসুস্থ থাকে তখন আমরা তাকে বলে ফি আমানিল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তার হেফাজতে থাকুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন।

অথবা কাউকে বিদায় দেওয়ার সময় আমরা বলি ফি আমানিল্লাহ। কেউ চলে গেলে তাকে আমরা বলি ফি আমানিল্লাহ কিংবা রাতের বেলা ঘুমাতে যাবার আগেও আমরা একে অপরকে বলে থাকি ফি আমানিল্লাহ।

ফি আমানিল্লাহ কেন বলা হয়

ফি আমানিল্লাহ বলা হয় সৃষ্টিকর্তার কাছে নিরাপত্তা কিংবা আশ্রয় চাওয়ার জন্য। সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু আমার দিকে আশ্রয় দেওয়ার আর কেউ নেই নিরাপত্তায় রাখতে পারেন সেক্ষেত্রে আপনি তার কাছে আশ্রয় চাই যে নিরাপত্তা চাইলে বলতে পারেন ফি আমানিল্লাহ।

কোন অমুসলিম কে ফি আমানিল্লাহ বলা যায়?

অবশ্যই। আমরা প্রত্যেকে সৃষ্টিকর্তার তৈরি বান্দা হিন্দু হোক কিংবা মুসলিম হোক অথবা অন্যান্য ধর্মের অনুসারী হোক আমরা প্রত্যেককে বলতে পারব ফিআমানিল্লাহ।

মারহাবা বললে উত্তরে কি বলতে হয়

অনেকেই জানেনা হয়তো যে মারহাবা বললে উত্তরে কি বলতে হয়?? মারহাবা এটি একটি আরবি শব্দ এবং মারহাবা যখন কেউ আপনাকে বলবে তখন আপনি বলতে পারেন মারহাবা বিগ কিংবা মারহাবা বিকুম।

আরো বলতে পারেন,

আহলান ওয়া সাহলান

কেউ যখন আপনাকে মারহাবা বলবে তখন আপনি তাকে সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন মারহাবা বিক। মারহাবা বিক এটি হচ্ছে সবচেয়ে ভালো উত্তর। অনেক সময় কেউ এলে কিংবা কাউকে দেখলে আমরা তাদেরকে দেখে মারহাবা বলি সেক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে মারহাবা তাহলে তাকে আপনি বলবেন উত্তরে মারহাবা বিক।

মারহাবা এর অর্থ কি

আপনি কি জানেন মারহাবা এর অর্থ কি?? মারহাবা এর অর্থ হচ্ছে স্বাগতম। কিংবা বলতে পারেন মারুফা এর অর্থ হচ্ছে আসো। যেমন আমরা ইংরেজিতে কালকে ওয়েলকাম করি তাকে আমরা আরবিতে বলি মারহাবা।

মারহাবা একটি খুবই শুভ অর্থ কেউ যখন আপনার বাসায় আসবে তখন আপনি তাকে বলবেন মারহাবা অর্থাৎ স্বাগতম। মারহাবা বলার পর বলবেন আপনি কেমন আছেন। কি হচ্ছে আমাদের হাদিসের শিক্ষা।

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম মারহাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ নিয়ে। আশা করছি সকলের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম কেউ ইনশাআল্লাহ বললে উত্তরে কি বলতে হয়?? কেউ মাশাআল্লাহ বললে উপরে কি বলতে হয়?? মারহাবা বললে উত্তরে কি বলতে হয় এবং  আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হয়?

আজকের এই পোস্টে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ এর অর্থ এবং কখন বলতে হবে কিভাবে বলতে হবে কেন বলতে হবে সেই সকল বিষয় নিয়ে সবকিছু বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!